সাতক্ষীরায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ম বিল্ডিংয়ের নিচতলায় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. মোস্তফা জামাল, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. সোহরাব হোসেন সুজন, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. তারিক ইকবাল আপু, অ্যাড. জাফর উল্লাহ, অ্যাড. জাহিদুর রহমান, অ্যাড. শাহজাহান আলমগীর, অ্যাড. আশরাফউদ্দৌলা সুমন, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাদুর রহমান বাবু, অ্যাড. এবাদুল হক, অ্যাড. মুকুন্দরায়, অ্যাড. আজিজুল হক শিমুলসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *