দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেবহাটা ফিচার সাতক্ষীরা-জেলা

মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী মোল্ল্যা, বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সহকারী অধ্যাপক আবু তালেব মোল্ল্যা, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৃষ্টিপাত প্রতিনিধি বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মেহেদী হাসান কাজল, বিজিবি দেবহাটা ক্যাম্পের হাবিলদার কামরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নোয়াপাড়া প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া প্যানেল চেয়ারম্যান প্রভাস মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চিংড়িঘেরে ধারাবাহিক চুরি ও ডাকাতি, মাদক কারবার এবং অপরাধ দমনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা চিংড়িঘেরে চুরি ও লুটপাট বন্ধে নিয়মিত টহল জোরদার, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মাদক নির্মূলে সমন্বিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে চিংড়িঘেরে চুরি-ডাকাতি প্রতিরোধ এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *