1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে খুলনাবাসী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে খুলনাবাসী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের নবনির্মিত ‘ব্যাংকুয়েট হল’ এর উদ্বোধন অনুষ্ঠান (শনিবার) বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল হলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, খুলনার সাংবাদিক এবং সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোন ব্যাংকুয়েট হল ছিল না। এই হল উদ্বোধনের ফলে খুলনার সাধারণ জনগণ খুব স্বল্পমূল্যে ব্যবহারের সুযোগ পাবে। ফলে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবে। তিনি এই হলের সৌন্দর্য বর্ধনে তার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ব্যাংকুয়েট হলটি খুলনা প্রেসক্লাবের অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক। এটি ক্লাবের আয় বৃদ্ধির জন্য যেমন ভূমিকা রাখবে একই সাথে যাদের খুলনা ক্লাব বা বড় বড় হোটেলে হল ভাড়া নিয়ে বিভিন্ন ধরণের সামাজিক অনুষ্ঠান করার সামর্থ্য নেই, তারা এটির মাধ্যমে তাদের সামর্থের মধ্যে থেকে অনুষ্ঠান আয়োজন করতে পারবে। তিনি কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাংকুয়েট হলটি ব্যবহার না করে সামাজিক কর্মকান্ডে ব্যবহার করার জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ,প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা শিপইয়র্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার এমডি মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd