1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম-এড.লুৎফুল্লাহ এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম-এড.লুৎফুল্লাহ এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া পৌর প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার নতুন চারতলা ভবনের উদ্বোধণ করা হয়েছে। সোমবার (১৬জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভবনের উদ্বোধন ঘোষনা করেন। নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ওই ভবন নির্মান করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরে মাদ্রাসা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন-সুন্দর দেশ ও জাতি গঠনে শিক্ষিত মানুষের যেমন দরকার তেমনি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষাক্রম ও নানান পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো এই সদস্য আরো বলেন-বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের ফলে বিএনপি-জামাতের প্রোপাগান্ডা মিথ্যাচারে প্রমাণিত হয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা.বজলুর রহমান। শিক্ষক শেখ শাহজাহান আলী শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জায়েদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব হোসেন, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক সহ শিক্ষক শিক্ষার্থী ও সুধিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd