1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমে মৌয়াল নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমে মৌয়াল নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

উপকূল প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার বিকালের দিকে তিনি বাঘের হামলায় নিহত হন। পরে তাকে উদ্ধার করে তার সহকর্মী মৌয়ালরা। তার মরদেহ লোকালয়ে আনা হচ্ছে বলে বনবিভাগ জানিয়েছে। সোলাইমান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান, মৌয়ালদের স‚ত্রে জানতে পেরেছি, সোলাইমান বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তার উদ্ধারকারী সহকর্মীরা লোকালয়ে ফিরে না আসলে বিস্তারিত বলতে পারছিনা। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার এসও ন‚র আলম জানান, সপ্তাহখানেক প‚র্বে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মধু সংগ্রহের অনুমতি বনের ভেতরে যায় সোলাইমান শেখ। কাচিকাটা এলাকায় তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছে। তার মরদেহ লোকালয়ে না আনা পর্যন্ত কোন কম্পার্টমেন্টে মারা গেছেন বলতে পারছিনা। তবে যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন,বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপ‚রণ পাবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd