1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের আনাগোনা বেড়েছে, ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের আনাগোনা বেড়েছে, ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা

তুহিন হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা থেকে: তিন মাস বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটক ও দর্শণার্থীদের প্রবেশ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার পরে এবার শতাধিক পর্যটক বাঘের দেখা পেয়েছেন। খুলনা থেকে সুন্দরবনে যাওয়া দুটি জাহাজে থাকা দর্শণার্থীরা এবং বনকর্মীরা পৃথকভাবে গত শনিবার ও রবিবার তিনটি বাঘকে সাতরে নদী পাড় হতে দেখেছেন। শনিবার দুপুরের পরে কটকা নদীতে একটি বাঘকে নদী সাতরে বনের মধ্যে যেতে দেখেন পর্যটক বাহী জাহাজ এর যাত্রীরা। পরে রবিবার সকালে কচিখালী এলাকায় ও একইভাবে আরও একটি বাঘকে সাতরে যেতে দেখেন অপর একটি জাহাজে থাকা দর্শণার্থীরা। একই দিন দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের স্মরণখোলা রেঞ্জের আলীবান্দা এলাকায় দায়িত্বরত বনরক্ষীরা আরো একটি বাঘকে নদী সাতরে যেতে দেখেছেন। সুন্দরবনের বাঘ সাতরে নদী পার হচ্ছে তেমন বিরল দৃশ্য পৃথক পৃথকভাবে ক্যামেরাবন্দি করেছেন দর্শণার্থী ও বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকায় নদী সাঁতরে পার হতে দেখেন একটি বাঘকে। আর রবিবার সকালে শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় সাঁতরে নদী পার হতে দেখেন আর একটি বিলাশবহুল জাহাজের পর্যটকরা। রবিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরো একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখার দুর্লভ সুযোগ পায় বনরক্ষীরা। খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হবার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর তা ভাইরাল হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা। এরআগে ৮ আগস্ট সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলে একটি বাঘ। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এসময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd