1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনে নৌকা, আটল ও ৪জন গরীব জেলে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবনে নৌকা, আটল ও ৪জন গরীব জেলে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: সুন্দরবনের সাপখালী খাল থেকে ১২টি নৌকা, ১ হাজার পিস আটল এবং ৪জন ব্যক্তিকে আটক করেছে সিপিজির সদস্য ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা। ১৩ আগস্ট রোববার রাতে সুন্দরবনের কোবাতক স্টেশনের সাপখালী খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত নৌকা, আটল এবং ৪জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানান গাবুরা সিপিজির সদস্যরা। জুন, জুলাই, আগস্ট তিন মাস সুন্দরবনে মাছ, কাঁকড়াসহ পর্যটক প্রবেশ সরকারিভাবে নিষিদ্ধ। এলাকাবাসী জানায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় পেটের দায়ে বাধ্য হয়ে কিছু জেলে মাছ ও কাঁকড়া আহরণ করতে যায়। অসাধু কর্মকর্তাদের এক গ্রুপ ম্যানেজ হয়ে জেলেদের যাওয়ার সুযোগ করে দিলেও অন্য গ্রুপ অথবা আরো বেশি উৎকোচের আশায় ঐ জেলেদেরই আটক করে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলেন, বন বিভাগের কড়া পাহারার মধ্যেও জেলেরা সুন্দরবনে প্রবেশ করে কেবল তাদের সহযোগিতায়। একইভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ ও বাঘ শিকারীরা। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় তাদের কারো টিকিটিও ছুতে পারে বলে আক্ষেপ করেন অনেকে। তারা স্বীকার করেন অবৈধভাবে সুন্দরবনে যাওয়াটা অপরাধ, তবে যারা যাচ্ছেন তারা নিন্তান্তই পেটের দায়ে।
গতকাল আটককৃত কাকড়া শিকারীরা হলেন, কয়রা উপজেলার দোশালিয়া গ্রামের জেহের আলীর ছেলে ইমদাদুল (৪০), মৃত মোনাজাত মোল্লার ছেলে শাহিনুর (৪০), মৃত আবুল কাশেমের ছেলে সেফাতুল্লাহ (২৭), রহিম সরদারের ছেলে আবদুল্লাহ (২৭)। আটককৃতদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোবাতক স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd