1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সামেক হাসপাতালে কোন অবৈধ ও অনৈতিক কর্মকান্ড করলেই কঠোর ব্যবস্থা -এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সামেক হাসপাতালে কোন অবৈধ ও অনৈতিক কর্মকান্ড করলেই কঠোর ব্যবস্থা -এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৯বম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে তত্বাবধায়ক মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় এমপি রবি বলেন, “আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে অনেকে ঢাকাতে গিয়ে চিকিৎসা সেবা না নিয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসা সেবা নিয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আরো বেশি আন্তরিক হলে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হবে সেরা। তিনি আরো বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোন অবৈধ ও অনৈতিক কর্মকান্ড করলেই কঠোর ব্যবস্থা। সে যেই হোক। কোন অনিয়ম সহ্য করা হবেনা।
মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস, ডা. মাহমুদুল হাসান পলাশ, সহাকারি প্রকৌশলী এম.এ মতিন, অধ্যাপক সালেহা আক্তার, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ আল-মারুফ, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপাভাইজার অর্ফণা কর্মকার প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, ৪ জন এ্যানেসথেটিষ্ট পদায়ন প্রসঙ্গে, পাবলিক টয়লেট নির্মাণ প্রসঙ্গে, ক্যাম্পাসের রাস্তা মেরামত/সংস্কার করা প্রসঙ্গে, চিকিৎসক পদায়ন প্রসঙ্গে, আউটসোর্সিং কর্মচারীদের বেতন না হওয়া প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd