1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাবেক সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনের নামে মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সাবেক সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক এসপি মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার মানিকনগরের আব্দুল গফুরসহ সাত বিএনপি-জামায়াত নেতা-কর্মীর বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, চাঁদাদাবি ও হত্যার হুমকিসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা এড. মোস্তফা লুৎফুল্লাহ ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৪৮ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
সাতক্ষীরার আমলী আদালত-৪ এ বুধবার মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মানিকনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল গফুর গাজী। আদালতের বিচারক অনিমা মন্ডল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করার জন্য কলারোয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন, নীলকন্ঠপুর গ্রামের আব্দুল আজিজ মাস্টার, মানিকনগর গ্রামের আব্দুর রহমান সানা ও আব্দুর রউফ সানা, খোর্দ্দবাটরা গ্রামের হাবিব মাস্টার, মানিকনগর গ্রামের আকতার গাজী ও আমিরুল গাজী, উত্তর ক্ষেত্রপাড়ার রেজাউল বিশ্বাস, নীলকণ্ঠপুর গ্রামের সিরাজুল গাজী, মারুফ দফাদার, আরাফাত দফাদার, আব্দুল শেখ, মোস্তাফিজুর শেখ, জয়নাল গাজী, মিজানুর সরদার, তবিবুর মোড়লসহ মোট ৪৮ জন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ জানুয়ারী উক্ত আসামীরা তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে সংঘবদ্ধ হয়ে বাদী আব্দুল গফুর এবং এ মামলার স্বাক্ষী সিরাজুল ইসলাম, আলমগীর মাস্টার, কামরুজ্জামান, আনোয়ার গাজী, নাছির সানা ও জোহর আলী দপ্তরীর বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাদাবি ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার হুমকিসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এছাড়া আসামীদের বিরুদ্ধে হত্যা, গুম, খুন ও নীরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ করা হয় ওই মামলায়।
বাদী পক্ষের আইনজীবি এড. এ.টি.এম বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd