1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু’র সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “রাইচ মিল মালিকরা লোকসান সত্বেও সরকারকে চাল সরবরাহ করে আসছে। চাল তৈরীতে অতিরিক্ত খরচ হওয়ার পরও সরকার নির্ধারিত মূল্যে চাল দিচ্ছে সরকারকে। লোকসান গুনতে গুনতে হয়তো একদিন তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম দেখা দেবে। সমস্যা সমাধানে সাতক্ষীরা জেলা ও সদরের রাইচ মিল মালিক সমিতির কয়েকজন নেতাকে নিয়ে খাদ্য মন্ত্রীর সাথে সাক্ষাত করবেন বলে জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রিয় কমল চাকমা, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার, জেলা মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ আবুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মৃত সদস্যদের জন্য শোক প্রস্তাব ও রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রথম অধিবেশনে অতিথিসহ সংগঠনের কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা, র‌্যাফেল ড্র ও সকল সদস্যদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় জেলা, উপজেলা রাইচ মিল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd