1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু ৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু ৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩২। আর করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫১। গত ৮৮ দিনের মধ্যে এই হাসপাতালে আজ শুক্রবার সকালে সর্বনিম্ন রোগী ভর্তি আছেন ৯০ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, সাতক্ষীরা জেলায় করোনা রোগী কমে আসছে। পাশাপাশি মৃত্যুর হারও কমেছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হারও অনেক কমে এসেছে।
জেলা সিভিল সার্জন সাফায়াত হুসাইন বলেন, চলতি মাস থেকে আস্তে আস্তে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা কমে আসছে। চলতি মাসের অধিকাংশ সময় করোনা শনাক্তের হার ১৫ থেকে ২০–এর মধ্যে ওঠানামা করেছে। জুনে গড় হার ছিল ৫০-৬৪। জুলাইয়ে গড় হার ছিল ৩৫-৪০।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd