1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার দুটি ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা পৌরসভার দুটি ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ২ ও ৪নং ওয়ার্ডের ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ২নং ওয়ার্ডের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পিছনে কাজলের বাড়ি হতে মুকুলের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা ব্যায়ে ৩৯৫ ফুট এ সিসি ঢালাই ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশিদুল হাসান, মো. শরিফ উল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে, মঙ্গলবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া আবুলের মোড়ের লুৎফরের দোকান হতে মঞ্জুরের বাড়ির সামনে পর্যন্ত সিসি ঢালাই ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভা ও ব্রাক ইউডিপি’র যৌথ অর্থায়নে ২ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা ব্যায়ে ২০৮ ফুট রাস্তা ও স্বাবসহ সিসি ঢালাই ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশিদুল হাসান, মো. শরিফ উল আজাদসহ ৪নং ওয়ার্ডের সিডিও সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd