1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের এস.এস.সি ২০২১ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমাদের সময়ে আমরা শিক্ষার্থীরা একটি সুন্দর বিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছে। এ কারণেই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনেক বেড়েছে। জেলার বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ফলাফল সেরা এবং এখানে শিক্ষার্থীর সংখ্যাও বেশি। আমার পিতা মীর এশরাক আলী ইসু মিয়া এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং নাবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নামকরণ ও তিনি করেছিলেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, শাহিনুর রহমান সাগর, রোটাঃ মার্জিয়া নুসরাত প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ। এসময় বিদ্যালয়ের ১৩৩ জন এস.এস.সি পরিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং রোটারি ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে এডুকেশন সার্ভিস প্রজেক্টের আওতায় বিদ্যালয়ের ৬০০শত জন শিক্ষার্থীদেরকে টিফিন খাওয়ানো হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আখতারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd