1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট এর উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল মোমিন: জেলায় টেনিস জনপ্রিয় না হলেও এই খেলা করলে শরীর ও মন ভালো থাকে। আজকের যুবসমাজ মাদককে না বলে খেলার মাঠে থাকলে তারা এই খেলাকে আগামী দিনে আরও জনপ্রিয় করে তুলতে পারবে। ভালোমানের টেনিস খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলায় উদ্বুদ্ধ করা সম্ভব। এভাবে কথা বলছিলেন সাতক্ষীরা টেনিস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২১’ এর উদ্বোধনে মতবিনিময়কালে প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার)।
রবিবার সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা টেনিস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বেলুন উড়িয়ে উদ্বোধনী এ খেলা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুবার রহমান (আব্বাস) এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা টেনিস ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী (পল্টু), সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, বিপু, সুজা চৌধুরী, মেরু, রবিউল ইসলাম, ফারুক, রাকিব, আনিসসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলায় ১২ টি দলের ২৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার) কে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভাপতি মোহাম্মাদ হুমায়ুন কবির।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd