1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বোরো ক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় বোরো ক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বোরো ক্ষেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল ২০২৫) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়া বিলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।
নিহত কৃষক আনারুল ইসলাম (৪৭) সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে পুলিশ ৯৯৯ কলের মাধ্যমে জনতে পারে যে, দুপুর দুটোর দিকে ধূলিহর ইউনিয়নের সানাপাড়া গ্রামের আনারুল ইসলাম (৪৭) ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হামলাকারীরা হলো— ধুলিহর ইউনিয়নের বালুইগাছা পালপাড়া গ্রামের সুরেশ পালের ছেলে লক্ষ্মণ পাল (৫০) ও তার ছেলে জয় পাল (২২) এবং লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পাল (৪০)।
হামলাকারীরা আনারুল ইসলাম(৪৭) কে কাচি দ্বারা বাম চোখের কোনে আঘাত করে এবং এলোপাথাড়ি মারপিট ও কিলঘুষি মারলে ঘটনাস্থলে পড়ে যায়। এরপর আনারুলের আত্মীয় স্বজনরা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন বলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান। লাশের সুরতহাল প্রস্তুত প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ লক্ষ্মণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)কে আটক করা হয়েছে বলে জানান সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক।

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd