1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচি মিট দ্য প্রেস অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মসূচি মিট দ্য প্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ কর’-শ্লোগানকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে (মানবাধিকার পক্ষ) মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনয়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের উদ্যোগে সংবাদকর্মীদের সাথে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেজা তুজ জোহরা মিট দ্য প্রেস অনুষ্ঠানে পক্ষকালব্যাপী কর্মসূূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সামনে বিস্তারিত কর্মসূূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয় ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় হতে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্য়ালয় চত্ত¡রে যেয়ে শেষ হবে। সকলকে যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল,, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, সিপিএ’র পরিচালক ফারুক রহমান, ধ্রুব’র সুপারভাইজার সোমা আইচ, মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জিডিএফ’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সঞ্চিতা মহিলা সংস্থার সিরাজুন সঞ্জু প্রমুখ।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার লঙ্ঘন, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের ঘটনা প্রতিরোধ অসহায়, প্রান্তিক নারীর মানুষের সার্বিক সুরক্ষার বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd