1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে কোভিড ২য় পর্যায়ের আওতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে ট্রি অফ লাইফ’র পরিচালক খুরশীদ আলী সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জয় সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, ট্রি অফ লাইফ’র হিসাব রক্ষক মো. জাহিদুল বারী শাহ আলম, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, আওয়ামী লীগ নেতা মো. জুলফিকার আলী ভূট্টো, কাজী সেলিম প্রমুখ। এসময় ট্রি অফ লাইফ’র উদ্যোগে কোভিড ২য় পর্যায়ের আওতায় ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, সাবান ২টি। খাদ্য সামগ্রীর সাথে ১টি কম্বল বিতরণ করা হয়। এসময় ট্রি অফ লাইফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd