সাতক্ষীরায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়াঙ্গনের সফল সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সিটি কলেজ চত্বর ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৭২টি বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউর রহমান বাচ্চু, জেলা পরিষদের কাউন্সিলর আল ফেরদাউস আলফা, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন বাপ্পি ও সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *