আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় বোন নিহত, ভাই আহত

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার খাজরায় ট্রাকের ধ্ক্কাায় এক এনজিও কর্মী নিহত ও নিহতের ভাই গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে কাদাকাটি টু প্রতাপনগর সড়কে গদাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সুজন ইসলামের পুত্র রিপন হোসেন তার আপন বোন রেবা খাতুনকে (২০) মটর সাইকেলে নিয়ে বাড়ি থেকে গোয়ালডাঙ্গা বাজারে এনজিও অফিসে যাচ্ছিলেন। গদাইপুর এনামুল ইসলামের বাড়ির কাছে পৌছলে সামনের দিক থেকে আসা বালি ভর্তি ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০২৩২) ঘটনাস্থলে পৌছলে মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মটর সাইকেল যাত্রী রেবার মাথায় ট্রাকের ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা যান। মটর সাইকেল চালক নিহতের ভাই রিপনও গুরুতর আহত হন। স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক চালক সাতক্ষীরা সদরের বাঁকাল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বাবু সরদারকে আটক এবং ট্রাকটি থানা হেফাজতে নিয়েছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *