1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালকের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভায় - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সাতক্ষীরায় ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালকের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালকের সাথে ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট নাগরিক সেবা নিয়ে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপ-পরিচালকের কার্যালয়ে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইসলামীক ফাউন্ডেশন সংশ্লিষ্ট জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি কর্তৃক উত্থাপিত নাগরিক সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা ও উপজেলা মডেল মসজিদ নির্মাণ সম্পর্কে ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, সাতক্ষীরা জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য আজো জায়গা নির্ধারণ করা সম্ভব হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী খাস জমিতে অথবা দানের জমিতে জেলা মডেল মসজিদ নির্মাণ করতে হবে। এজন্য আমরা খাস জমি খুজছি। সাতক্ষীরা সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ দ্রæত শুরু হবে। এছাড়া দেবহাটা উপজেলার মডেল মসজিদ নির্মাণ কাজ ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির কারণে নির্মাণ কাজ বন্ধ আছে এবং আশাশুনি উপজেলা মডেল মসজিদ নির্মাণ করতে নদী থেকে বালি তুলতে না দেওয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ আছে। আশাশুনি ও দেবহাটা উপজেলা এবং জেলার মডেল মসজিদ নির্মাণের ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ইসলামীক ফাউন্ডেশনের উপরিচালক। এছাড়াও ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক মসজিদে পাঠাগার খোলা, ইসলামি সংস্কৃতি প্রতিযোগিতা, হাজি প্রশিক্ষণ, বই বিক্রয় কেন্দ্র, মসজিদে গণশিক্ষা প্রকল্প, লাইব্রেরী, যাকাত বিতরণ, ঈমামদের বিনা লাভে ঋণ দেওয়া, ঈমাম বাছাই, ইসলামী মিশন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।’ মতবিনিময় সভায় জেলার মডেল মসজিদ নির্মাণ করতে জমির সমস্যার কথা শুনে ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালকের কথার প্রেক্ষিতে তাৎক্ষণিক আল্লাহর ঘর মসজিদ নির্মাণে মহান আল্লাহর রাস্তায় ৪৬শতক জমি দান করার ঘোষণা দেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। তিনি শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের পাশে বাইপাস সড়কের নিকটে তার ৪৬শতক জমি সাতক্ষীরা জেলা মডেল মসজিদ নির্মাণে দেবেন বলে জানিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দীকি, মো. আশরাফ উদ্দিন, ডা. মো. আমিরুল ইসলাম মুকুল, আবুল কালাম, নাসির উদ্দিন সুলতান, খুরশীদ জাহান শীলা প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd