1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে শ্যামনগর উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার হেক্টর মৎস্য ঘের ও ছোট-বড় পুকুরের মাছ। পানি পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি সাইক্লোনশ্লেটার সংলগ্ন এলাকায় নদীর প্রবল জোয়ারে ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েগেলে এ অবস্থার সৃষ্টি হয়। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পুনারায় জোয়ার শুরু হলে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, দাতিনাখালীসহ ৬টি গ্রামের নিন্মাঞ্চল নিমিষেই প্লাবিত হয়। এছাড়া হাজার হাজার বিঘা মৎস্য ঘের লোনা পানিতে একাকার হয়ে যায়। ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের ৫ নং পোল্ডারের উক্ত অংশের বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় ছিল। সংস্কার না করায় হঠাৎ ভাঙ্গনের মূখে পড়ে বেঁড়ি বাঁধটি।
বুুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম জানান, স্থানীয়রা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রিং বাঁধ নির্মানের কাজ সকালে শুরু করা হয়। তবে দুপুরের জোয়ারে কাজ বন্ধ রাখতে হয়েছে। জোয়ার নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় কাজ করা কঠিন হবে। তিনি অভিযোগ করেন পাশের খোলপেটুয়ানদী থেকে অবৈধভাবে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় চর দেবে যেয়ে বাঁধে এই ভাঙন লেগেছে।
পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, খোলপেটুয়া নদীর চর দেবে যাওয়ার কারনে ১৫০ থেকে ২০০ ফুট বেঁড়িবাধ পানিতে ধ্বসে গেছে। সকাল থেকে বাঁশ দিয়ে পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল। জোয়ারের কারনে কাজ বন্ধ রাখতে হয়েছে। রিংবাঁধ নির্মাণের জন্য ১৫ হাজার জিওব্যাগ ও ১ লাখ সিনথেটিক ব্যাগ প্রস্তুত রয়েছে। জোয়ার নেমেগেলে বাঁধটি সংস্কার করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd