1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার মাটিতে কোনো স্বৈরাচারের জায়গা হবে না - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার মাটিতে কোনো স্বৈরাচারের জায়গা হবে না

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী বলেছেন, চেয়াম্যান আব্দুর রউফ স্বৈরাচারের মতো আচরণ করেছে। কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না। তিনি ২০০৬ সালেও আলেম ওলামাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন তিনি এসব কথা বলেন।
ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও আলীপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আ. রউফ পরিকল্পিতভাবে মাহফিল স্টেজে পরিকল্পিতভাবে কবীর বিন সামাদকে অপমান অপদস্ত করেছে। তাকে যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করে তবে আন্দোলন গড়ে তুলব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রউফ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় আপনাদেরকে নিতে হবে। সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণিত সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বুধবার (২৩ এপ্রিল) সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত আতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় রউফ বক্তা কবির বিন সামাদকে প্রকাশ্যে মাহফিলের স্টেজে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারতে উদ্ধত হয় । এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তেজিত হলে আব্দুর রউফ মাহফিলের স্টেজ থেকে নেমে যান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd