1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পন ডেস্ক: ঢাকাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ধারাবাহিকতায়, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করেছে সরকার। শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেখা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসা মোস্তাক আহমেদকে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
দীর্ঘদিন সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডিসি মোস্তাক আহমেদ।
তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন আফরোজা আখতার।
প্রথমবারের মতো সাতক্ষীরা জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার।
একই প্রজ্ঞাপনে মোস্তাক আহমেদ ছাড়াও হবিগঞ্জ, মাগুরা, নোয়াখালী, পিরোজপুর, বগুড়া ও ঢাকার ডিসিসহ মোট আটজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
সাতক্ষীরার বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জেলার বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সফল নেতৃত্ব দিয়ে গেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd