1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার (শনিবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সাধন রঞ্জন ঘোষ বলেন, গণমাধ্যম অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অধিক স্বাধীনতা ভোগ করছে। তবে স্বাধীনতা ভোগ করতে হলে স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করতে হয়। স্বাধীনতার সুযোগ নিয়ে অসত্য তথ্য দিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা কোন আদর্শিক সাংবাদিকতা হতে পারে না। সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হলে গণমাধ্যমকে নিরাপদ দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। নিজস্ব ধ্যানধারণার বাইরে এসে ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের সমালোচনা করতে পারলে গণমাধ্যম সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পারবে।
মুক্ত আলোচনায় যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে বিভ্রান্তির সৃষ্টি হয়। সুতরাং সকল সরকারি অফিস থেকে সাংবাদকর্মীরা যেন সহজে তথ্য পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। একই সাথে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য তুলে ধরার কারণে যেন রোষানলে পড়তে না হয় এবং চাকরির ওপর কোন আঘাত না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সেমিনারটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন। সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।
সেমিনারে খুলনার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd