1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদরের ঘোনা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সদরের ঘোনা ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোনা বিজিবি ক্যাম্প মোড়ে ঘোনা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘোনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,বৈকারী ইউনিয়ন জামায়াতের আমির মো. জালালউদ্দিন, ঘোনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক মুক্তারুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক রাসেল ইকবাল, সহকারী সেক্রেটারি তোফায়েল আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ, ধৈর্য ও সুদৃঢ় সংগঠনের কোনো বিকল্প নেই। দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য জনগণের অধিকার আদায়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মুসলিম জাতির সকল ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সুন্দর একটি সমাজ গঠন সহজ হবে।এছাড়া ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও গুণাবলী তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd