1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদরের আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুরে পানিতে ডুবিয়ে শিশু হত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সদরের আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুরে পানিতে ডুবিয়ে শিশু হত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরায় পুকুরের পানিতে চুবিয়ে মুরছালিন (১১) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে । শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দার পাড়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় পুলিশ মো. মাহফুজুর রহমান শাওন(১৬) ও তার মা নাজমা আক্তারকে থানায় নিয়ে এসছে।
নিহত শিশু মুরছালিন (১১) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সরদার পাড়া গ্রামের মো. রাজু আহমেদ এর ছেলে। হত্যাকারী কিশোর মো. মাহফুজুর রহমান শাওন(১৬) একই গ্রামের মো. আবু সাইদ এর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সরদার পাড়া গ্রামের নজরুল ইসলাম বাবুর বাড়ির পাশে আব্দুল মাজেদের পুকুরে দুপুর সাড়ে ১২টার দিকে মো. মাহফুজুর রহমান শাওন ও শিশু মুরছালিন একটি কলা গাছের ভেলায় একসাথে গোসল করছিল। এসময় ভিকটিম মুরছাসিন চলে যেতে চাইলে শাওন তাকে আরো সময় থাকতে বলে। একপর্যায়ে বেলা পৌনে একটার দিকে খেলার ছলে শাওন শিশু মুরছালিনকে পানিতে চেপে ধরলে মুরছালিন মারা যায়।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা কিশোর শাওন ও তার মা নাজমা আক্তারকে বেঁধে আটক রাখে। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদও হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে পানিতে চুবিয়ে শিশু মুরছালিনকে হত্যা করা হয়েছে। কিশোর মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে সুরতহালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd