1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সকল দপ্তরকে ডিজিটাল অফিসে রূপান্তর করতে হবে-খুলনায় তথ্য সচিব - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সকল দপ্তরকে ডিজিটাল অফিসে রূপান্তর করতে হবে-খুলনায় তথ্য সচিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে, এক্ষেত্রে আওতাধীন সকল দপ্তরকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন (শনিবার) খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি),বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়কালে এই মন্তব্য করেন।
তথ্য সচিব বলেন, বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সহজে কিভাবে সরকারি সেবা সম্পর্কিত তথ্য তৃণমূল পর্যায়ে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নতুন করে ভাবতে হবে। স্যোশাল মিডিয়াকে কাজে লাগাতে হবে। পিআইডিকে ডিজিটাল ফটো সরবরাহের পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরির প্রতি মনোযোগ দিতে হবে। খুলনা তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজ দ্রুতই শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, তথ্য কমপ্লেক্স নির্মিত হলে তা এ অঞ্চলে গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা তথ্য অফিসের জন্য ডিজিটাল ব্যানার সমৃদ্ধ প্রচার গাড়ি ক্রয়ের পরিকল্পনা রয়েছে সরকারের, ফলে মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে গ্রাম পর্যায়ে সরকারি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা সম্ভব হবে। খুলনা বেতার কেন্দ্রে মতবিনিময়কালে সচিব বলেন, বেতারকে জনবান্ধব করতে মোবাইল রেডিওর দিকে যেতে হবে, এ্যাপস ব্যবহার করে যে বেতার শোনা যায় এটা জনগণকে জানাতে হবে। বিটিভির খুলনা উপকেন্দ্র পরিদর্শনকালে সচিব জানান, বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতায় ৬টি বিভাগে পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খুলনাকে অগ্রাধিকার দেওয়া হবে।
পরিদর্শন ও মতবিনিময়কালে খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন, বিটিভি খুলনা উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd