1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় জনসাধারণ শ্যামনগর পৌর সদরে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাবনা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকাজুড়ে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত সাড়ে আটার দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিলিকারীরা ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানবো না’, ‘শ্যামনগর আসন ছিল, শ্যামনগর থাকবে’, পুনর্গঠন সিদ্ধান্ত বাতিল কর করতে হবে’, স্লোগান দিতে থাকে।
পরবর্তীতে জেসি কমপ্লেক্স চত্ত্বরে পথসভা করে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়ামন কবীর, জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান, শফিকুল ইসলাম দুলু, রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd