1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসীর নিজেদের উদ্যোগে রিং বাঁধ নির্মাণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসীর নিজেদের উদ্যোগে রিং বাঁধ নির্মাণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে খোলপেটুয়া নদীর বাঁধের ভাঙনস্থলে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী রিং বাঁধ। এছাড়া দুর্গত এলাকায় পৌঁছে গেছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র। রোববার থেকে শুরু হওয়া রিং বাঁধ তৈরির কাজ প্রায় শেষের পথে রয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা জানিয়েছেন, তারা নিজেরা উদ্যোগ নিয়ে রিং বাঁধ তৈরি করছেন। পানিতে সবকিছু নিমজ্জিত হওয়ায় তাদের অন্ন সংস্থানের কোনো উপায় ছিল না। জেলা প্রশাসন ও বেশ কিছু এনজিওসহ স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মাঝে শুকনো খাবার ও পানি সরবরাহ করেছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, রিং বাধ নির্মাণের জন্য প্রায় ১৫ হাজার জিওব্যাগ ও ১ লাখ সিনথেটিক ব্যাগ প্রস্তুত করা হয়েছে। প্রবল জোয়ারের কারণে বাঁধ তৈরিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভাটার সময় কাজে বেশ অগ্রগতি দেখা যাচ্ছে।
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেছেন, ভাঙন পয়েন্টে ১৬০ মিটার রিং বাঁধ তৈরি করা হবে। সেখানে কয়েকশ পানি বিশুদ্ধকরণ যন্ত্র পৌঁছে গেছে। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও আমরা বিতরণ করেছি। দুর্গত মানুষের জন্য শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। রিং বাঁধ তৈরি না হওয়া পর্যন্ত এ খাবার ও পানি বিতরণ করা হবে। এছাড়া এলাকার লোকজন নিজ উদ্যোগে রিং বাঁধ তৈরির কাজ আরম্ভ করেছেন। আমরা আশা করছি খুব শিগগিরই রিং বাঁধ তৈরির কাজ শেষ হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী গ্রামে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন দেখা যায়। এরপর পানির তোড়ে প্রায় ১৫টি গ্রাম ভেসে গেছে। এখনো সেখানে ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd