1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর ঈশ্বরীপুরে আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর ঈশ্বরীপুরে আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা ঈশ্বরীপুর কালীমন্দির বাজার চত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।ঈশ্বরীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সভাপতি জি এম মোহাম্মদ আলী সভাপতিত্বে ও সাবেক সভাপতি শ্যামনগর উপজেলা ছাত্রলীগ রাশিদুল ইসলাম রাসু’র সঞ্চালনায়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়,সাতক্ষীরা ৪ আসনের আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা তিনি বলেন” শেখ হাসিনার দূরদর্শিতার সহিত সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ রোল মডেল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন”দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। উন্নয়ন-অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি, আগামী নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনে আমি মনোনয়ন প্রত্যাশী,আমি যদি দলীয় মনোনয়ন নাও পাই,জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যাকে দেবে তার সাথে কাঁধে কাঁধ মিলাইয়ে কাজ করবো এবং শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের মানুষের সুখে দুখে পাশে আছি, ভবিষ্যতে থাকবো পাশে ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও জাগো যুব ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও জেলা কো-অর্ডিনেটর,শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভাষা ও প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প শেখ ফারুক হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম বজলুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার আলী আশরাফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জি এম আবু জাফর, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন,ইউপি সদস্য এস এম শফিউল্লাহ রহমান।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার যুবলীগের নেতা এস এম আব্দুস সালাম, যুবলীগ নেতা ফারুক হোসেন, ওয়ার্ডের সভাপতি মাখন লাল বিশ্বাস, ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, মোস্তফা গাজী, জাহাঙ্গীর হোসেন ,সুন্নত গাজী, আইয়ুব আলী, গাজী সবুর গাজী প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী যুবলীগ,ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ সাংবাদিকবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd