1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে ৮ দলীয় চায়নিজবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে ৮ দলীয় চায়নিজবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

এস,এম,ফিরোজ হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের মরহুম চেয়ারম্যান আজাদ আলী গাজী স্মৃতি স্মরণে রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে ৮ দলীয় চায়নিজবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন(শনিবার) “মাদককে না বলি, ক্রীড়াকে আঁকড়ে ধরি”-শ্লোগানের আওতায় বি,সি,এস আদর্শ যুব সংঘের আয়োজনে চায়নিজবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চিংড়াখালী বাবু নার্সিং পয়েন্ট ৬ -০ গোলে সোহেল সেভেন সাইট ফুটবল টিম কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা, বিশেষ অতিথি ০৬নং রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম,সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের পরিচালক ডাঃ শাহজাহান আলী, যুবলীগনেতা মোঃ আল মামুন (লিটন), ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন, ইউপি সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন। বি.সি.এস আদর্শ যুব সংঘের সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে বিজয়ী দলকে ৪হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। কয়েক হাজার নারী পুরুষ প্রাণবন্ত খেলাটি উপভোগ করেন এবং খেলার মাঠটি সংস্কারের জন্য দাবী উপস্থাপিত হলে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা মাঠটি সংস্কারের জন্য প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলার পিতা ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজাদ আলী গাজী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd