1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের কালভার্ট বন্ধ করে রাখায় হাজার হাজার একর জমির ধান বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের কালভার্ট বন্ধ করে রাখায় হাজার হাজার একর জমির ধান বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা এলাকা বাসীর হাজার হাজার একর জমির ধান প্রতিবছর নষ্ট হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় গ্যারেজ বাজার সংলগ্ন শ্যামনগর টু মুন্সিগঞ্জ রাস্তার উপর নির্মিত কালভার্টির মুখে মাটি ভরাট করে খাসজমির উপর ইউসুফ গাজী বাড়ি তৈরি করার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে বৃষ্টি শুরু হলে হাজার হাজার মানুষের ফসলের জমির বিজতলা পানির নিচে তলিয়ে যায়। কৃষিকের কাজে ব্যাঘাত ঘটে। বারবার বীজকিনতে হয় কৃষক কে শ্রমিক খরচ বেড়ে যায়। তাছাড়া ধান রোপনের পর প্রতিবছর বৃষ্টি হলেই রোপন ধান পানির নিচেই তলিয়ে যায় তৈরি হয় জলবদ্ধতা অনেকের ভিটা বাড়ি পানির নিচে তলিয়ে গিয়ে পুকুরের মাছ গাছ গাছালি ব্যাপক ক্ষতি সাধন হয় ।এই একমাত্র পানি নিষ্কাশনের ব্যবস্থাটি বন্ধ রাখার ফলে এলাকার কৃষক দের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ওই এলাকার কৃষক পতিরাম মন্ডল বলেন আমার দুই বিঘা জমি আছে এই জমি আমি নিজে চাষ করি কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে পানির চাপে ধান ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উৎপাদন খরচ বৃদ্ধি পায় আমরা কৃষকরা ইউপি সদস্য কে জানালে কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবু অসীম কুমার মৃধা ঘোষনা দেন তিনি নির্বাচিত হলে হাজার হাজার মানুষের কথা চিন্তা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন। এখন তিনি নির্বাচিত চেয়ারম্যান। তার মুখের দিকে তাকিয়ে আছে হাজারো কৃষক। জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু না করলে এবারও কৃষক বিপাকে পড়ে যাবেন নষ্ট হবে তাদের উৎপাদিত ফসল। এলাকার কৃষকদের দাবি জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট টি অবমুক্ত করা হোক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd