1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

এম জুবায়ের মাহমুদ উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ লা মার্চ) বেলা ১১ টায় শ্যামনগর মডার্ণ স্কুল চত্ত্বরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর অর্থায়নে অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও বারসিক এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অন্ধজনে দেহ আলো; সিডিও ইয়ুথ টিমের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। তারা উপকূলের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। চোখ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই উপজেলার দুস্থ, অসহায়, অবহেলিত মানুষের চোখের সেবা দেওয়ার জন্য সিডিও যে মহতী উদ্যোগ গ্রহন করেছে, এটি যেন প্রতি বছর আয়োজনের মধ্য দিয়ে ধারাবাহিকতা বজায় থাকে। অতঃপর শ্যামনগরের সকল জনগণের পক্ষ থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মো. সাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দৈনিক জাগরন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক জি.এম আকবর কবীর, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সুমন, শ্যামনগর মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সিদ্দিক, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও’র সদস্য এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।
এর আগে অনুষ্ঠান উদ্বোধনের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে সিডিও’র উপদেষ্টা এস.এম আমিনুর রহমান বকুল ও স্বেচ্ছাসেবক মিলন মন্ডল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd