1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে বজ্রপাতে এক শিশুসহ নিহত-২, আহত-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

শ্যামনগরে বজ্রপাতে এক শিশুসহ নিহত-২, আহত-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা দ্বীপের গাগড়ামারী নামক স্থানে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরের দিকে খুলনা জেলার কয়রা উপজেলা থেকে কয়েকজন যাত্রী ট্রলার যোগে নদী পার হয়ে শ্যামনগর উপজেলার গাবুরার দিকে আসছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তারা একটি মৎস্য ঘেরের ছোট একটি পাহারা ঘরে আশ্রয় নেন। এসময় হঠাৎ বজ্রপাতে এক শিশুসহ দুই জন নিহত হয়। এসময় আহত হন আরো একজন।
নিহতরা হলো, পাশ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৪৫) ও একই উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মোসাদ্দেক আলী।
ওসি আরো জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd