1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দু’দিন ধরে জ¦রে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি শ্যামনগর উপজেলার হাঙলভাঙি গ্রামের মানিক গাইনের ছেলে।
নিহতের শ্যালক সাইদুল ইসলাম জানান আবুল কালাম দুই দিন ধরে অনেক বেশী জ¦রে আক্রান্ত ছিল। সোমবার বিকালে শাররীকভাবে কিছুটা সুস্থ অনুভব করে বাড়ির সামনের দোকানে যায়। সেখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত তিনটার দিকে আবুল কালামের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুজ¦রের কথা উল্লেখ করেন।
শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জহুরুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মঙ্গলবার বিকালে জানাযা শেষে আবুল কালামকে দাফন করা হয়। পেশায় রাজমিস্ত্রি ঐ ব্যক্তির দুই সন্তান রয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, আবুল কালাম শ্যামনগরে ভর্তি না হওয়ায় তার মৃত্যুর কারন জানা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd