1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে জলবায়ু সুবিচারের দাবিতে ধর্মঘট - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে জলবায়ু সুবিচারের দাবিতে ধর্মঘট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

উপকূল প্রতিনিধি: জলবায়ু সুবিচারের দাবিতে উন্নত দেশগুলোকে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি দ্রুত বাস্তবায়নযোগ্য পথ নকশা প্রণয়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে অভিযোজন তহবিল সরবরাহের দাবি জানিয়েছেন জলবায়ু কর্মীরা।
আন্দোলনকারীরা সরকার এবং বিনিয়োগকারীদের প্রকৃতি ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম, বিশেষ করে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের জন্য দায়বদ্ধ করে তা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি প্রসারেরও আহবান জানান। শুক্রবার সকাল ১১টায় শ্যামনগরের উপজেলা পরিষদ চত্বর থেকে জলবায়ু কর্মীরা বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাস ও ঐতিহাসিকভাবে দায়ী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে জলবায়ু ধর্মঘটে যোগ দেয়।
পরে স্কুল শিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বেসরকারি সংস্থার লিডার্সের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় জান্নাতুল নাঈমের সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, জলবায়ু কর্মী এস এম শাহিন আলম, রাইসুল ইসলাম, মোমিনুর রহমান প্রমুখ।
ধর্মঘটে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, পুলিশ পরিদর্শক (তদন্ত) সানওয়ার হুসাইন মাসুম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, জলবায়ু কর্মী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, সহানুভূতি বা ক্ষতিপূরণের পরিবর্তে ন্যায়বিচার এবং দায়িত্ববোধের দাবি করি। জলবায়ু মোকাবেলার কার্যক্রমকে ত্বরান্বিত করা, অভিযোজন বা সহনশীলতা বৃদ্ধি কঠিন মনে হতে পারে, তবে এটি অত্যাবশ্যক।
কয়লা বিদ্যুতে বিদেশি অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতি দেয়ার পরেও জাপান মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ফেজ ২ অর্থায়নের কথা বিবেচনা করছে। তাদের উচিত কয়লা খাতে অর্থায়ন বন্ধ করে তাদের প্রতিশ্রুতি রাখা। কয়লা বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি নয়, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির অংশ বাড়ানোর দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd