1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে কসাইখানা "এম আর এ ক্লিনিক" ডা: আনিস সিজারের কন্টাকে কাটলেন জরায়ু নাড়ি টাকা নিলেন অধিক - পর্ব ২ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে কসাইখানা “এম আর এ ক্লিনিক” ডা: আনিস সিজারের কন্টাকে কাটলেন জরায়ু নাড়ি টাকা নিলেন অধিক – পর্ব ২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

জিএম মামুন বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে একমাত্র কসাইখানা “এম আর ক্লিনিক ” আর এই ক্লিনিকের মালিক বর্তমান সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালে কর্মরত কসাই খ্যাত ডাক্তার আনিসুর রহমান। ক্লিনিক তো নয়, যেন কসাইখানা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি নিম্নমানের মরিচা পড়া। কক্ষটি নোংরা ও স্যাঁতসেঁতে। এই পরিবেশে রোগীর অপারেশন করলে রোগী ইনফেকশনসহ নানা জটিলতার শিকার হয়ে জীবনহানী ও অঙ্গহানি হওয়ার আশংকা আছে বলে জানান একজন ডাক্তার। তিনি আরো বলেন, ‘ভাবতে অবাক লাগে। এই পরিবেশে রোগীর অপারেশন কিংবা চিকিৎসা কিভাবে করে এরা?। এছাড়া ওটিতে নিয়ে রোগীর স্বজনদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ডাক্তার আনিছুর রহমান ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে।
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের গফফার গাজী জানান,গত শনিবার (১৮ ডিসেম্বর) তার স্ত্রী রওশন আরাকে সিজারের জন্য নিয়ে যান এমএরএ হাসপাতালে। সেখানে সিজারের জন্য ১২ হাজার টাকা চুক্তি হয় ডাক্তার আনিসুর রহমানের সাথে। ওইদিন সন্ধ্যায় তার স্ত্রীকে সিজারের জন্য ওটিতে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় ডাক্তার আনিসুর রহমান জানান তার স্ত্রীর পেটে তিনটি টিউমার রয়েছে। সেটি অপারেশনের জন্য বাড়তি আরো ৪ হাজার টাকা দাবি করেন ওই ডাক্তার। টিউমার অপারেশন না করালে পরবর্তীতে ২০ হাজার টাকা খরচ হবে বলে জানান তিনি। নিরুপায় হয়ে ডাক্তারকে অতিরিক্ত ৪ হাজার টাকা দিতে রাজি হন‌ গফ্ফার গাজী। কিছু সময় পরে ওটির ভিতর থেকে আবার তাকে জানানো হয় তার স্ত্রীর সন্তানের নারীতে ঘাঁ হয়েছে অপারেশন করতে হবে। সন্তানের নারী অপারেশনের জন্য তার কাছে চাওয়া হয় ৩ হাজার টাকা। এসময় সে বিমোহিত হয়ে পড়ে এত টাকা কোথা থেকে জোগাড় করবে। ডাক্তার আনিসুর রহমান তাকে বলে সন্তানের নারী কেটে ফেললে সরকারের কাছ থেকে তার স্ত্রী ৪৬০০ টাকা পাবে। তখন তিনি ডাক্তার সাহেবকে বলেন সরকার টাকা দিলে আপনি ওই টাকা থেকে ৩ হাজার টাকা নিয়েন। ডাক্তার তার কথায় রাজী না হয়ে বলেন টাকা দিলে অপারেশন হবে আর না দিতে পারলে সম্ভব নয় বলে জানিয়ে দেন। পরবর্তীতে তিনি ১ হাজার টাকা ডাক্তারকে দিয়ে তার স্ত্রীর সন্তানের নারী অপারেশন করিয়ে নেন। তার স্ত্রীর টিউমার ও সন্তানের নারী অপারেশনের নামে অতিরিক্ত ৬ হাজার টাকা নিয়েছে ডাক্তার আনিসুর রহমান ও হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান গফ্ফার গাজী।
বিষয়টি জানতে চাইলে ডাক্তার আনিসুর রহমান জানান, সিজার ছাড়াও দুইটি অপারেশন করা হয়েছে। এছাড়া অপারেশনের পরে টিউমার গুলো রোগীর স্বজনদের দেখানো হয়েছে। এছাড়া তিনটি অপারেশনের জন্য খরচ বেশি হতে পারে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd