1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের কাশিমাড়ীতে মিনি পুকুর খনন শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরের কাশিমাড়ীতে মিনি পুকুর খনন শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর ব্যুরো চীফঃ সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মিনি পুকুর খনন শুরু হয়েছে।২৫ জানুয়ারী( বুধবার) কাশিমাড়ীতে মিনি পুকুর খনন উদ্বোধন করা হয়।এ সময় শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস, এম, এনামুল ইসলাম, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, কৃষি উপ-সহকারী কর্মকর্তা সামছুর রহমান সহ এলাকার সুশীলসমাজ ও কৃষকবৃন্দ। ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে ৭০ হাজার টাকা বরাদ্দে মিনি পুকুর খনন কাজ শুরু হয়েছে। প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি জানান, জলবায়ুর অভিযোজন মোকাবিলায় খুলনা কৃষি অঞ্চলের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলার) ২৮টি উপজেলা ও ২টি মেট্রোপলিটন এলাকার কৃষি উন্নয়নের কাজ করা হচ্ছে। তবে এসব এলাকার কৃষি উন্নয়নের জন্য পানি ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য রক্ষা ও উচ্চমূল্যের আধুনিক জাতের ফল এবং সবজি আবাদ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ১ লাখ মেট্রিকটন সবজি এবং ফলের উৎপাদন ৩০ হাজার মে. টন বৃদ্ধিতে আমরা কাজ করছি। এছাড়াও যাতে করে স্বল্প পানি, সময় ও পুঁজি ব্যবহার করে কাঙ্খিত উৎপাদন পাওয়া যায় সে জন্য অভিঘাত সহনশীল টেকসই জাত সম্প্রসারণ ও অভিযোজন কৌশল প্রণয়ন ও হস্তান্তর করা হবে। শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস, এম, এনামুল ইসলাম জানান, মিনি পুকুর খননের ফলে মিষ্টি পানির আধার হিসেবে তরমুজ, বিভিন্ন জাতের সবজি ও ধান চাষে ব্যাপক সহায়ক হবে। কৃষক উজ্জ্বল হোসেন জানান, লবণাক্ত এলাকায় অধিক হারে বৃহৎ বা মিনি পুকুর খনন সরকারি বা বে-সরকারী ভাবে করা হলে কৃষক উৎপাদন বাড়াতে বিশেষ উপকারে আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd