1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিশুর সুরক্ষার দায়িত্ব অভিভাবকসহ সকলের-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শিশুর সুরক্ষার দায়িত্ব অভিভাবকসহ সকলের-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিশুই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। সরকার শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তাবায়ন করে চলছে। শিশুর সুরক্ষার দায়িত্ব অভিভাবকসহ সকলের।
(রবিবার) সকালে নগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীর শরীরিকভাবে সুস্থ না থাকলে লেখাপড়ায় মন বসে না। কৃমির কারণে শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভোগে এবং মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। এটি প্রতিরোধ করতে হলে খাবার গ্রহণের আগে ভালভাবে হাত পরিষ্কার করা, খাবার ঢেকে রাখা, স্যান্ডেল পায়ে টয়লেটে যাওয়া এবং পরে ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন। এসময় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমিন, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল আহসান প্রমুখ বক্তৃতা করেন। ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার।এবছর খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৪৯৮টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১২ বছর বয়সী ৯৩ হাজার ৮৭২ শিক্ষার্থী এবং ৯৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৬ বছর বয়সী ৫৫ হাজার ৮৯৮জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫-১৬ বছর বয়সী তিন লাখ ৮৪ হাজার ৭১২ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। ২০ মার্চ থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী শিশুদের বিনামূল্যে কৃমি নাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানোর কার্যক্রম চলবে। পরে মেয়র ইসলামাবাদ কলেজিয়েট স্কুল চত্বরে স্বাধীনতা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd