1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
র‌্যাবের অভিযানে শ্যামনগরের ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

র‌্যাবের অভিযানে শ্যামনগরের ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৮৪ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি: র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের এক অভিযানে যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে শ্যামনগরের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচার মামলার প্রধান আসামী মো. কিবরিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। ২৫ আগস্ট রাত অনুমান ২.৪০ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিম শ্যামনগর থানাধীন হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় প্রধান আসামীর সহোযোগীসহ ভিকটিমকে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও চিত্র ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ১৭ আগস্ট ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৩ তারিখ রাত আনুমানিক ২.৪০ টার সময় যশোর জেলার ঝিকরগাছা থানার হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করে।
মোঃ কিবরিয়া শ্যামনগরের বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হক এর ছেলে। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd