1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় আজাদকে সংবর্ধনা দিলেন কালিগঞ্জ প্রেসক্লাব - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় আজাদকে সংবর্ধনা দিলেন কালিগঞ্জ প্রেসক্লাব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো: মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় কালিগঞ্জের কৃতি সন্তান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করলেন কালিগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক, উত্তরীয় ও প্রেসক্লাবের লোগো খচিত মগ্ প্রদান করা হয়। জানাগেছে, বাংলাদেশ পুলিশে চাকুরির সুবাদে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান রাষ্ট্রপতি পুলিশ পদক -২০২৪ (পিপিএম) পাওয়ায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ ও তার সহধর্মিণী মিসেস হালিমা আক্তার শিরিণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, প্রেসক্লাবের সিনিঃ সদস্য সাবেক মেম্বর আব্দুল লতিফ মোড়ল,টিএম আব্দুল জব্বার, জাহাঙ্গীর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য জি এম সাগর হোসেন, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, সাংবাদিক ইমরান আলী ও কাজী রাফাত প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd