1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যুবলীগের চেয়ারম্যানের সাথে সাতক্ষীরা নেতৃবৃন্দের সাক্ষাৎ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যুবলীগের চেয়ারম্যানের সাথে সাতক্ষীরা নেতৃবৃন্দের সাক্ষাৎ

শেখ আব্দুস সালাম শ্যামনগর:
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম শ্যামনগর: সাতক্ষীরায় দীর্ঘ দিন পর যুবলীগের কমিটি ঘোষণা করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরায় নব গঠিত জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ১১ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় বনানী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস্ পরশ’র নিজস্ব কার্যালয়ে এবং রাত ১১টায় মিরপুর সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল’র নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্তনেতা বাবু সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ডা. এড. শামিম আল সাইফুল সোহাগ, সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এসএম মারুফ তানভীর হোসেন সুজন, সদস্য সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, ইমরান হোসেন ও বশির আহমেদ।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা যুবলীগের নেতৃবৃন্দ সাতক্ষীরায় যুবলীগ কে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন একই সাথে বিশ্বাস ও আস্থার মর্যদা রক্ষার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠন করতে সাতক্ষীরা জেলা যুবলীগের নেতৃবৃন্দ জামাত-শিবির সহ সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd