1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাস্ক না পরলে জেল-জরিমানা হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাস্ক না পরলে জেল-জরিমানা হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগ ১১ দফা বিধি-নিষেধ দিয়েছে।  বৃহস্পতিবার থেকে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়ে যাবে, সামাজিক-রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো সীমিত ও বন্ধ করতে হবে। নিরুৎসাহিত করতে হবে। সব জায়গায় মাস্ক পরতে হবে। যদি না পরে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে, জেল পর্যন্ত হতে পারে। দোকানপাট ৮টার মধ্যে বন্ধ করতে হবে। মাস্ক না পরে কেউ যানবাহনে চড়বেন না। পর্যটনকে নিরুৎসাহিত করা হচ্ছে।
বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। আর সেটা বাড়ছে অনেক দ্রæত গতিতে। এভাবে বাড়তে থাকলে দেশ বেকায়দায় পড়ে যাবে। তিনি বলেন, যত বেশি লোক আক্রান্ত হবে তত বেশি লোক হাসপাতালেও চলে আসবে এবং মৃত্যুর হারও বাড়বে।
জাহিদ মালেক বলেন, গত কয়েকদিন আগেও সংক্রমণের হার ছিল দুই শতাংশের কাছাকাছি। গতকাল (১১ জানুয়ারি) সেটা প্রায় ৯ শতাংশে পৌঁছেছে। আজ হয়তো আরও বাড়বে। আর এই হারে বাড়তে থাকলে আমরা ধারণা করছি আগামী কয়েকদিনে হাসপাতালে রোগী বাড়বে৷ হাসপাতালেও রোগী সংখ্যা বাড়ছে, রোগীদের হাসপাতালে আসা শুরু হয়ে গেছে। আর এভাবে হাসপাতালে তিন-চার গুণ রোগী হলে বেকায়দায় পড়তে হবে। হাসপাতাল ব্যবস্থা, চিকিৎসক-নার্সদের উপর চাপ পড়বে, মৃত্যু হারও বাড়বে।
যদিও টিকা নেওয়ার কারণে মৃত্যু হার কিছুটা কম। কিন্তু রোগী যদি লাখ লাখ হয় তাহলে তারা কোথায় থাকবে-এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd