1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাছের আঁশ, এখন ৭০-৮০ টাকা কেজি! - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাছের আঁশ, এখন ৭০-৮০ টাকা কেজি!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: মাছের বাজারে ক্রেতারা মাছ কিনে তার আঁশ ছড়িয়ে কেটে নিয়ে আসেন অনেকে। আর মাছ কেনা বা কাটার সময় তার আঁশ ফেলে দেওয়া হতো। কিন্তু আবর্জনা হিসেবে মাছের আঁশ ফেলে দেয়া হলেও এখন আর ফেলনা নয়। বরং এই আঁশের কদর বেড়েছে। এই ফেলনা মাছের আঁশ এখন বিক্রি হয়। আবার রফতানিও হচ্ছে বিদেশে। এই আঁশ প্রক্রিয়াজাত করে তৈরী হচ্ছে ওষুধের ফয়েল, বিভিন্ন প্রসাধনীসহ অনেক কিছু। আবার মাছ ও মুরগীর খাবারও তৈরী হচ্ছে। ফলে ফেলনা এই মাছের আঁশ বিক্রি করে বাড়তি আয় হচ্ছে এর কেনা-বেচার সাথে জড়িতদের।
তবে তারা বলছেন, বাজারে চাহিদা থাকলেও দিনাজপুর থেকে মাছের আঁশ সরাসরি রপ্তানির সুযোগ নেই। তাই ব্যবসায়ীরা বিক্রিত মাছের আঁশের কাঙ্খিত দাম পাচ্ছেন না। এক্ষেত্রে সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে এলে ভালো দামের সাথে কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে বলে মনে করেন তারা।
দিনাজপুরের সদর, হাকিমপুর, বিরামপুরসহ বিভিন্ন এলাকার বড় বড় মাছের বাজারগুলোতে ক্রেতারা মাছ কিনে তা দোকান থেকেই কেটে নিয়ে যায়। এরপর মাছ ব্যবসায়ীরা এসব মাছের আঁশ সংগ্রহ করে জমিয়ে রেখে বিক্রি করে বাড়তি আয় করেন। এসব মাছের আঁশ প্রক্রিয়াজাত করে ৬০-৮০ টাকা কেজি দরে কিনে নেন পাইকাররা।
হাকিমপুরের হিলি বাজারের মাছের আঁশ বিক্রেতা মাছ ব্যবসায়ী মারুফ জানান, মাছের আঁশগুলো আগে ফেলে দিতাম। এখন চাহিদা থাকায় প্রক্রিয়াজাত করে বিক্রি করে বাড়তি আয় করা যায়। প্রথমে মাছের আঁশগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকাতে হয়। এগুলো গত মাসে ৮০ টাকা কেজি দরে কিনে নেন পাইকাররা। কিন্তু করোনার জন্যে দাম কমে এখন ৭০ টাকা কেজি। গত মাসে ২৮ কেজির মতো আঁশ বিক্রি করেছি। এতে মাছ ব্যবসার পাশাপাশি মাসে ২-৩ হাজার টাকা বাড়তি আয় করতে পারছি।
তিনি আরও জানান, হিলি বাজারে তিনজন মাছ ব্যবসায়ী রয়েছেন, যারা নিজেদের পাশাপাশি অন্যান্য দোকান থেকেও মাছের আঁশ সংগ্রহ করেন। মাছের আঁশ কেনার পাইকারী ব্যবসায়ী লিটন পারভেজ বলেন, আগে মাছের আঁশ ফেলে দিলেও এখন সবাই সংগ্রহ করে রাখে। দিনাজপুরে এই ব্যবসায় ১০-১২ জন রয়েছে। সকলেই বিভিন্ন মাছের বাজার থেকে আঁশ সংগ্রহ করি। করোনার কারণে বর্তমানে আমরা ৬০ টাকা কেজি দরে আঁশ কিনি। আমরা হাকিমপুর, জয়পুরহাট, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঘোড়াঘাট, বগুড়া, নাটোর, রাজশাহীসহ বিভিন্ন জেলার মাছ বাজার থেকে আঁশ কিনে থাকি। আমরা এগুলো ক্রয় করে ঢাকা পাঠাই। সেখান থেকে চীনে রফতানি হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd