1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা (মঙ্গলবার) দুপুরে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, ৩১ বার তোপধ্বনি ও সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) ও জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। হাসপাতাল, কারাগার, শিশু পুনর্বাসন কেন্দ্র, এতিমখানাসমূহে ঐদিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া প্রীতি ফুটবল ম্যাচ, মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান, দেশাত্মবোধক যন্ত্রসংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা সদর থেকে শুরু করে ৫০জন বীর মুক্তিযোদ্ধা ৫০টি জাতীয় পতাকাসহ সুসজ্জিত গাড়ীতে জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে পরিভ্রমণ শেষে জেলা সদরে ফিরে আসবেন। ১৭ থেকে ২৩ মার্চ খুলনা সার্কিট হাউস মাঠে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ মার্চ আলোচনা সভা ও রাতে এক মিনিটের জন্য প্রতীকী ব্লাকআউট পালন করা হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd