1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে মাদকসহ আটক ১০ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে মাদকসহ আটক ১০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় পোর্ট থানার পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাদকসহ একজন ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৯জনসহ ১০জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান পোর্ট থানার ওসি রাসেল মিয়া। আটককৃতদের বাড়ি বেনাপোলের বিভিন্ন গ্রামে।
ওসি রাসেল মিয়া জানান, ৫০০গ্রাম গাজাসহ আটক করা হয় বেনাপোলে বোয়ালিয়া গ্রামের চান্দালি কাজির ছেলে আবু বক্করকে। বেনাপোলে পাঠবাড়ি এলাকা থেকে আটক করা হয় তাকে।
এদিন জিআর মামলায় আটক করা হয় বেনাপোল নারানপুর গ্রামের সোয়ারাব সিকদারের ছেলে মোঃ হাচান শিকদার, সাদিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম, বারপোতা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে নুর মোহাম্মাদ, মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মাদ ও একই গ্রামের নুর মোহাম্মদ, ভবারবেড় গ্রামের ইউছুপ হাওলাদারের ছেলে কামাল হোসেন, পুটখালি গ্রামের মৃত আব্দুল সাগর মোড়লের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের ছাত্তার মোড়লের ছেলে আরিফুল ইসলাম, আব্দুস ছাত্তার মোড়লের পুত্র আরিফুল ইসলাম।
আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd