1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; ভারত থেকে পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসা দিনেশ চাঁদ যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সে গতকাল বৃহস্পতিবার তুলা নিয়ে বাংলাদেশে আসে। বেনাপোল বন্দরের ২৫ নম্বর সেডের টিটিআই এসিডের মাঠে গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিল। সেখানে রাতে কোন এক সময় স্ট্রোক করেছে বলে পাশের ট্রাকে থাকা অনেক ট্রাক চালক জানান।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে দু’দেশের আমদানি-রপ্তানি গেটে তার মৃত্যু হয়।
দিনেশ চাঁদ যাদব ভারতের উত্তর প্রদেশের আহমেদ নগর জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তার ট্রাক নাম্বার – এঔঙওঐঞ-১৪৫৪, উক্ত পণ্যের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠানের নাম রোজ ইন্টিমেস লিমিটেড।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় এক ট্রাক চালক অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদারের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানাই তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাকে নিতে অনেক বিলম্ব করে ফেলে। ফলে সে দু’দেশের আমদানি-রপ্তানি গেটেই মারা যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বন্দরে একজন ভারতীয় ট্রাক চালক মারা গেছে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ভারতের বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd