1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন, শ্যামনগর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৭ জুলাই রবিবার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে দুপুরে বিতরন করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার।
ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় তিনি বলেন,বুড়িগোয়ালিনী ইউনিয়নের মানুষের দুর্দশার কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে গেছে।অতি দ্রæত সময়ের মধ্যেই আপনাদের বাঁধ নির্মাণ করা হবে।আরো বেশি বেশি ত্রাণ আসবে। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। বারবার নদী ভাঙ্গনের হাত থেকে আপনাদের রক্ষা করার জন্য স্থায়িত্বশীল নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. আতাউল হক দোলন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাঈদ উজ জামান সাঈদ,শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি, এম, আকবর কবীর,বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান,শ্যামনগর স্টুডেন্ট’স সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন,বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম ব্যক্তিবর্গ, সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আশরাফ আলী,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বুড়িগোয়ালিনী ইউনিয়নে প্লাবিত ২ হাজার পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার চাল, ডাল, লবণ, চিনি,সোয়াবিন তেল,মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুড়া ও বাচ্চা শিশুদের জন্য খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd