1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিসিকের খুলনা ও বরিশাল বিভাগীয় অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিসিকের খুলনা ও বরিশাল বিভাগীয় অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর খুলনা আঞ্চলিক কার্যালয়ে (রবিবার) সকালে খুলনা ও বরিশাল বিভাগে বিসিকের উন্নয়ন ও সম্প্রসারণ কর্মকান্ডের অর্ধবার্ষিকী অগ্রগতি মূল্যায়ন ও পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিসিক চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কার্যকর অবদান রাখাই বিসিকের লক্ষ্য। একসময় কেবল কৃষিখাত দেশের মূল চালিকাশক্তি ছিলো, এখন শিল্পক্ষেত্রে দেশ অনেক অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, বিসিক ৭৯টি শিল্পখাত নিয়ে কাজ করছে, যার সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
বিসিকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মাহবুবুর রশিদ। সম্মেলনে বিসিকের খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা এবং শিল্পাঞ্চল কার্যালয়ের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা অংশ গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd