1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিত্তবানদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতেন তারা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

বিত্তবানদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতেন তারা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ডাবের পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে একটি সোনার দোকান থেকে ২০ ভরি স্বর্ণালংকার চুরির মামলায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার দুই নারী হলেন- ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামের কাজল আক্তার সোহানা (২৫) ও একই ইউনিয়নের চরআমরাপুর গ্রামের রিমি আক্তার (২২)।
বৃহস্পতিবার জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের নিলটুলী মহল্লার তারকেশ্বর জুয়েলার্সের মালিক শংকর দত্ত (৫০) এ বিষয়ে বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালি থানায় ওই দুই নারীসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ওই দুই নারী মাঝে মধ্যে তার দোকানে আসতো। পরিচয়ের সূত্র ধরে গত রবিবার (১৭ এপ্রিল) বিকালে দোকানে এসে সোনার চেইন কেনার কথা বলেন এবং বিভিন্ন ধরনের চেইন সম্পর্কে জানেন। পরদিন সোমবার দুপুর আড়াইটার দিকে ওই দুই নারী দোকানে ঢুকে শংকর দত্তকে কৌশলে ডাব খাইয়ে তাকে অচেতন করে দোকান থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে চলে যান। মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এস আই সুজন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহানাকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া পাঁচটি চেইন উদ্ধার করা হয়। পরে সোহানার দেওয়া তথ্যমতে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কমলাপুর মহল্লার ডিআইবি বটতলা এলাকা থেকে রিমি আক্তারকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্তকালে জানা গেছে, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ফরিদপুর শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় ভাড়া থেকে বিত্তবান বিভিন্ন লোকদের প্রেমের ফাঁদে ফেলে, অশ্লীল ছবি তুলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াসহ চুরি মাদক ও নানা অসামাজিক কাজে লিপ্ত ছিল। সোহানার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকসহ দুটি মামলা রয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ওই দুই নারীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd